সোমবার, ২২ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

রেড ক্রিসেন্ট’র নতুন চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম

রেড ক্রিসেন্ট’র নতুন চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম
রেড ক্রিসেন্ট’র নতুন চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম
সর্বশেষ উপলব্ধ: জুন ২০, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আইনজীবী, মানবাধিকারকর্মী সমাজসেবক ব্যারিস্টার মো. আব্দুস সালাম। যোগদানের তারিখ থেকে আগামী তিন বছর সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি।

মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির ১৯৭৩ সনের ২৬ নং আদেশ-এর ১০ () আর্টিকেল বর্ণিত ক্ষমতাবলে ব্যারিস্টার মো. আব্দুস সালামকে (তিন) বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেন।

শনিবার (২০জুন ) বিকেলে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা- শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত ব্যারিস্টার মো. আব্দুস সালামকে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়। রোবাবার (২১জুন) সোসাইটির জাতীয় সদর দপ্তরে যোগদান করবেন তিনি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম ১৯৬৫ সালের নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আলহাজ মাহমুদ মিয়া এবং মাতা মরহুমা আলহাজ মাইমুন নেছা।

ব্যারিস্টার মো. আব্দুস সালাম লন্ডনের লিংকনস ইন থেকে বার-এট সম্পন্ন করেন। লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে PgDPL, এবং ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে এলএলবি, এলএলএম সম্পন্ন করেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে আইন পেশা, মানবাধিকার, সুশাসন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মহিউদ্দিন/মি.

 

 11
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !