যুক্তরাষ্ট্র ও ইরানের স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে রোববার (২১ জুন) সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার (২০ জুন) ওয়াশিংটন থেকে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হন তিনি। আগেই সুইজারল্যান্ডে গেছেন ইরানি প্রতিনিধিরা।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, আলোচনার আগে শনিবারই ইরানের আলোচক দল জুরিখে পৌঁছেছে। এছাড়া আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিতে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারও অংশ নেবে এই আলোচনায়। দেশটি আরও জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্জিত সমঝোতা বাস্তবায়নে ইসলামাবাদ তার সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।