তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন। ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা সরকার রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। একই সঙ্গে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং শ্রমিকসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণে সন্ধ্যায় মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন সরকারপ্রধান। এতে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি। এর কারণ এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এদিকে তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে প্রকাশিত গেজেটে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং নিরপেক্ষ সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে।
গেজেট অনুযায়ী মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে এ বি এম সামছুদ্দিন ও আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাবুল আখতার ও আনোয়ার হোসাইনকে নিয়োগ দেয়া হয়েছে। নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।