বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
শাহজালালে বিপুল সিগারেট-মদ ও নিষিদ্ধ ক্রিম জব্দদুই দিনের সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রীনারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’, চলবে ১৪ রুটেরাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশিসারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণদেশে সারের ঘাটতি নেই, সংকটের কথা পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রীদুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের যোগদান, বুধবার থেকে অফিসরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্টপিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মোবাশ্বের মোনেমকেল্লা বাবার মাজারের দানবাক্সে রেকর্ড ১ কোটি ৩ লাখ টাকানোবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষআল-কায়েদা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক বক্তব্যের সপক্ষে তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রীজনকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীরআটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন মাহদীসহ ৩ জন ৫০ শতাংশ শুল্কের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা কানাডারবাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গঠনমূলক ও ইতিবাচক করতে চায় ভারত‘যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারিবাইদোয়া দখল নিয়ে সোমালিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহীদের তীব্র সংঘর্ষইমরান খানকে হাসপাতালে নেয়ার আদেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টেরতারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে: সাবেক ভারতীয় কূটনীতিকইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্পহরমুজ উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দামভারতীয় সেনাপ্রধান হলেন নেপালের ‘জেনারেল’বড় জয়ের পরও থাকছে না বোনাস দেয়ার রেওয়াজবিয়ের গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পূজা চেরিনারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে পিংক বাসরাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪৮৮মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রীবগুড়ায় নারীদের জন্য পিংক বাস চালুচা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী

ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর
ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জামিল শেখ শেরুয়া দহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামিল শেখ বিরোধ থামাতে এগিয়ে যায়।

এ সময় শাকিল (২২) নামে এক তরুণ তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শাকিল জামিলকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। এতে গুরুতর আহত হয়ে জামিল মাঠে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাকিল একই এলাকার শফিকুল ইসলামের ছেলে এবং তিনি একটি চাতালে ম্যানেজার হিসেবে কর্মরত। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

বগুড়া প্রতিনিধি

 223
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।