বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
শাহজালালে বিপুল সিগারেট-মদ ও নিষিদ্ধ ক্রিম জব্দদুই দিনের সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রীনারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’, চলবে ১৪ রুটেরাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশিসারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণদেশে সারের ঘাটতি নেই, সংকটের কথা পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রীদুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের যোগদান, বুধবার থেকে অফিসরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্টপিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মোবাশ্বের মোনেমকেল্লা বাবার মাজারের দানবাক্সে রেকর্ড ১ কোটি ৩ লাখ টাকানোবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষআল-কায়েদা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক বক্তব্যের সপক্ষে তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রীজনকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীরআটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন মাহদীসহ ৩ জন ৫০ শতাংশ শুল্কের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা কানাডারবাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গঠনমূলক ও ইতিবাচক করতে চায় ভারত‘যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারিবাইদোয়া দখল নিয়ে সোমালিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহীদের তীব্র সংঘর্ষইমরান খানকে হাসপাতালে নেয়ার আদেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টেরতারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে: সাবেক ভারতীয় কূটনীতিকইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্পহরমুজ উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দামভারতীয় সেনাপ্রধান হলেন নেপালের ‘জেনারেল’বড় জয়ের পরও থাকছে না বোনাস দেয়ার রেওয়াজবিয়ের গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পূজা চেরিনারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে পিংক বাসরাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪৮৮মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রীবগুড়ায় নারীদের জন্য পিংক বাস চালুচা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী

ভাইরাল সেই কিশোরী মাকে নিয়ে আদালতের রায়

ভাইরাল সেই কিশোরী মাকে নিয়ে আদালতের রায়
ভাইরাল সেই কিশোরী মাকে নিয়ে আদালতের রায়
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন

রাজধানীর হাজারীবাগের আলোচিত ১৩ বছর বয়সী কিশোরী মা আপাতত তার সাত মাস বয়সী ছেলেসন্তানকে নিজের কাছেই রাখার অনুমতি পেয়েছেন। তবে শিশুটির দেখভাল নিশ্চিত করার পাশাপাশি কিশোরী মাকে ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে শিশুটির অভিভাবকত্ব বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, বিদ্যমান আইন এবং শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় আপাতত সাত মাস বয়সী শিশুটি তার মায়ের কাছেই থাকবে।

তিনি বলেন, শুনানির সময় কিশোরী মাকে ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে উভয় পক্ষকে ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশনাও দেয়া হয়েছে।

লিগ্যাল এইড সূত্র জানায়, শিশুটির স্থায়ী অভিভাবকত্ব চেয়ে তার বাবার করা আবেদন বর্তমানে সংশ্লিষ্ট পারিবারিক আদালতে বিচারাধীন রয়েছে। তাই স্থায়ীভাবে শিশুটি কার কাছে থাকবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন পারিবারিক আদালত।

এর আগে ১৩ বছর বয়সী কিশোরী মা জুঁই ও তার সাত মাস বয়সী সন্তানকে ঘিরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরিবারের দাবি, ২০২৫ সালে টিকটকের মাধ্যমে ২২ বছর বয়সী মো. শাকিল মিয়ার সঙ্গে কিশোরীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং শাকিল নোটারির মাধ্যমে কিশোরীকে বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে কিশোরী অন্তঃসত্ত্বা হন এবং চলতি বছরের ১ জানুয়ারি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ছেলেসন্তানের জন্ম দেন। সে সময় তার বয়স ছিল মাত্র ১২ বছর ৪ মাস।

পরিবারের অভিযোগ, সন্তান জন্মের কিছুদিন পর শাকিলের পরিবার শিশুটিকে নিজেদের কাছে রেখে কিশোরীকে বাড়ি থেকে বের করে দেয়। পরে তিনি বাবার বাড়িতে ফিরে যান এবং সন্তানকে ফিরে পেতে গত ২০ মে ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা লিগ্যাল এইড শিশুটির নিরাপত্তা, কল্যাণ ও অভিভাবকত্বের বিষয় বিবেচনায় মঙ্গলবার শুনানির আয়োজন করে। তবে আপাতত শিশুটি মায়ের কাছে থাকলেও তার স্থায়ী অভিভাবকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট পারিবারিক আদালতই দেবেন।

 83
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।