শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি

বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৮, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন

চ্যাটজিপিটির বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে ওপেনএআই। নতুন ব্যবস্থায় ফ্রি ও গো প্যাকেজের ব্যবহারকারীরা শুধু লেখা-ভিত্তিক চ্যাটে আনলিমিটেড ব্যবহারের সুযোগ পাবেন। তবে ছবি ও ফাইল ব্যবহারের ক্ষেত্রে আগের মতোই সীমা থাকবে।

বর্তমানে ফ্রি ও গো প্যাকেজের ব্যবহারকারীরা নির্দিষ্টসংখ্যক মেসেজ দেয়ার পর চ্যাটজিপিটি ব্যবহারে সীমাবদ্ধতার মুখে পড়েন। নতুন ব্যবস্থায় শুধু লেখা-ভিত্তিক কথোপকথনের ক্ষেত্রে সেই সীমা তুলে নেয়া হবে।

পাশাপাশি ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য ‘থিংক নামে নতুন একটি বোতাম চালু করা হবে। কঠিন প্রশ্নের উত্তর পেতে এই সুবিধা ব্যবহার করা যাবে। এতে তুলনামূলকভাবে বেশি যুক্তি বিশ্লেষণ করে উত্তর দেবে চ্যাটজিপিটি।

এ সপ্তাহ থেকেই এসব ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটির মূল কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল হিসেবে যুক্ত করা হচ্ছে জিপিটি-৫.৬ লুনা।

অন্যদিকে প্লাস ও প্রো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫.৬ সল মডেলেও পরিবর্তন আনা হচ্ছে। ওপেনএআই বলছে, নতুন সংস্করণে তথ্যের নির্ভরযোগ্যতা বাড়ানো হয়েছে। বিশেষ করে তারিখ, সংখ্যা, উৎস ও নিয়ম-সংক্রান্ত প্রশ্নে ভুল কমানোর দিকে গুরুত্ব দেয়া হয়েছে।

নতুন সংস্করণে উত্তর আরও সরাসরি ও সংক্ষিপ্ত হবে। কমানো হবে অপ্রয়োজনীয় তথ্যও।

এ ছাড়া প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য নতুন একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর দিতে চ্যাটজিপিটি কতটা সময় যুক্তি বিশ্লেষণে ব্যয় করবে, তা ব্যবহারকারীরা নিজেরাই নির্ধারণ করতে পারবেন।

 24
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।