বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরব গুরুত্বপূর্ণ পাইপলাইনে তেল সরবরাহ পুনরায় শুরু করা এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনায় বাজারে স্বস্তি ফিরেছে। ফলে বুধবার (২৩ সেপ্টেম্বর) ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই কমেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ৭ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ১৮ সেন্টে দাঁড়ায়। ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৩৫ সেন্ট, প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯০ ডলার ১৭ সেন্টে।
সৌদি আরব লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও তেল সরবরাহ শুরু করায় মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল ইয়ানবু বন্দরের দিকে পাঠানো হচ্ছে।
এদিকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলায় সংঘাতের কূটনৈতিক সমাধানের আশাও বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে ইরাকও তেল রপ্তানি বাড়াচ্ছে বলে দেশটির তেলমন্ত্রী জানিয়েছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।