মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

জাতীয় দল থেকে মেসির অবসর, বিদায় সংবর্ধনার পরিকল্পনা আর্জেন্টিনার

জাতীয় দল থেকে মেসির অবসর, বিদায় সংবর্ধনার পরিকল্পনা আর্জেন্টিনার
জাতীয় দল থেকে মেসির অবসর, বিদায় সংবর্ধনার পরিকল্পনা আর্জেন্টিনার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০১, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে ঘরের মাঠে বিদায় সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তবে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেসির ইচ্ছার ওপরই বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

সোমবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। এর মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানান আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার চারটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। এর মধ্যে চীনে খেলার পরিকল্পনা থাকলেও মেসির অবসরের ঘোষণার পর সেই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

মেসিকে দেশে দর্শকদের সামনে বিদায় জানানোর পরিকল্পনা থাকলেও আর্জেন্টিনার হোম ম্যাচ নিয়ে ফিফার নিষেধাজ্ঞা রয়েছে। বিশ্বকাপের বিভিন্ন ঘটনার জেরে পরবর্তী দুটি হোম ম্যাচ সীমিত দর্শক নিয়ে আয়োজন করতে হবে দলটিকে।

অবসরের বার্তায় মেসি বলেন, জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেয়া তার জন্য অত্যন্ত কঠিন ছিল। তবে তিনি মনে করছেন, এখনই সরে দাঁড়ানোর উপযুক্ত সময় এসেছে। জাতীয় দলের জার্সির জন্য সবসময় নিজের সর্বস্ব দিয়ে লড়াই করেছেন বলেও জানান তিনি।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।