চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলনে বাংলাদেশের জাতীয় রূপকল্প তুলে ধরেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (১৬ অক্টোবর) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি কারিগরি শিক্ষার আধুনিকায়ন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও ডিজিটাল দক্ষতা অর্জন জরুরি। এ লক্ষ্যে শিল্পখাতের চাহিদাভিত্তিক পাঠ্যক্রম, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং হাতে-কলমে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
সম্মেলনের ফাঁকে চীনের শিক্ষা উপমন্ত্রী রেন ইউছুয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠকে বাংলাদেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য চীনা সরকারি বৃত্তি সম্প্রসারণ এবং বাংলাদেশ-চীন যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।