মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
৪৫ বছর পর জিয়া হত্যার রহস্যে নতুন মোড়, কী মিলল মোজাফফরের ফোনে!সাত দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: রিজভীবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাভারতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১নেপালের বন্যায় প্রাণহানি ও নিখোঁজ নিয়ে সর্বশেষ যা জানা গেলজাতীয় দল থেকে মেসির অবসর, বিদায় সংবর্ধনার পরিকল্পনা আর্জেন্টিনার৯১ বছরের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস, বার্সার বড় জয়‘শিল্পী পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার কিছু নেই’: প্রভাবগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগবিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০১, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন

বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নে শামিম হোসেন (৩৫) নামে এক যুবককে চোর সন্দেহে রাতভর মারধর ও নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে বারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবিএম শাফিসহ কয়েকজন শামিমকে আটক করে রাতভর মারধর করেন। একপর্যায়ে তার পায়ের রগ কেটে গুরুতর আহত অবস্থায় তাকে পরিত্যক্ত স্থানে ফেলে রাখা হয়।

পরে গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শামিম বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের চৌমুহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

এ ঘটনায় স্বজনেরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন। তবে অভিযুক্ত ইউপি সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সজল শেখ, বগুড়া

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।