দৌলতদিয়া ঘাটে ভেড়ার আগেই তীব্র স্রোতের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে গেছে রো-রো ফেরি ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইটি জাহাজের সহায়তায় ফেরিটিকে উদ্ধার করে পাটুরিয়া ঘাটে নেয়া হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে ফেরিটি। দৌলতদিয়া ঘাটে ভেড়ার আগে তীব্র স্রোতের মধ্যে ফেরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। স্রোতের টানে ফেরিটি ভাটির দিকে চলে যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, পরে আইটি জাহাজের সহায়তায় দুপুর ২টা ১০ মিনিটের দিকে ফেরিটিকে পাটুরিয়া ঘাটে নেয়া হয়।
ফেরিটিতে ৮টি যাত্রীবাহী বাস, ৪টি ট্রাক ও ৩টি প্রাইভেটকার ছিল।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।