দেশবাসীকে দেয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ বললেই দায়িত্ব শেষ হয় না; তাদের অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট বন্ধ করা হলে তা মেনে নেয়া হবে না।
তিনি আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে চতুর্থবার অচলাবস্থা ঠেকাতে শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙতে হবে। জনস্বার্থবিরোধী আইন এবং জনগণের মুখ বন্ধ করার কোনো উদ্যোগও মেনে নেয়া হবে না।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।