সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

এসএসসি ও সমমানে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ

এসএসসি ও সমমানে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ
এসএসসি ও সমমানে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১০, ২০২৫ ০১:৫৯ অপরাহ্ন

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৫ শতাংশ।

চলতি বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ। পরীক্ষাগুলো শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। ফল প্রকাশ হয় ১০ জুলাই দুপুরে।

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড—সব বোর্ড একযোগে ফল প্রকাশ করে। তবে ফল প্রকাশ ঘিরে কোনো আনুষ্ঠানিকতা ছিল না।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জানানো হয়, এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। শিক্ষা বোর্ডগুলোর সমন্বয় কমিটির সভাপতি ড. খন্দোকার এহসানুল কবির এসব তথ্য জানান।

ফল যেভাবে দেখা যাবে — ওয়েবসাইট ও এসএমএসে বিস্তারিত নির্দেশনা:

 সাধারণ (এসএসসি) বোর্ডের ফল দেখুন এভাবে:

ভিজিট করুন  www.educationboardresults.gov.bd

“Examination” এ SSC/Equivalent সিলেক্ট করুন

“Year” দিন 2025

“Board” সিলেক্ট করুন (যেমন DHA)

আপনার রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখুন

এসএমএস পদ্ধতিতে:
মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন —
 SSC DHA 123456 2025
পাঠান ১৬২২২ নম্বরে

দাখিল (মাদ্রাসা) পরীক্ষার ফল দেখার নিয়ম:

ভিজিট করুন  www.bmeb.gov.bd

‘অনলাইন সেবা-১’ থেকে ‘দাখিল পরীক্ষা ২০২৫’ অপশনে গিয়ে জেলা ও কেন্দ্র সিলেক্ট করুন

আরও সহজে দেখতে চাইলে:

 www.educationboardresults.gov.bd সাইটেও পাওয়া যাবে

এসএমএস পদ্ধতি:
 Dakhil MAD 123456 2025
পাঠান ১৬২২২ নম্বরে

প্রি-রেজিস্ট্রেশন করলে ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই মোবাইলে পৌঁছে যাবে।

 কারিগরি (ভোকেশনাল) ফল যেভাবে দেখা যাবে:

ভিজিট করুন  www.bteb.gov.bd

‘Result Corner’ থেকে প্রতিষ্ঠান আইডি বা কোড দিয়ে ফল দেখা যাবে

একইসাথে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করা যাবে

এসএমএস পদ্ধতিতে:
 SSC TEC 123456 2025
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে

 প্রতিষ্ঠানভিত্তিক ফল দেখতে চাইলে:

প্রবেশ করুন  https://eboardresults.com/v2/home

“Institution Result” সিলেক্ট করুন

EIIN নম্বর ও বোর্ড দিয়ে ফল ডাউনলোড করুন

ফলাফল যাচাইয়ের সব মাধ্যম চালু রয়েছে ওয়েব ও মোবাইলে। তবে ব্যবহারকারীর চাপের কারণে কিছু সময় সাইটগুলোতে প্রবেশে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এসএমএসই হতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম।

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।