মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুর- ২ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ড. জালাল উদ্দিন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে জালাল উদ্দিন বলেন, দেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বকে সবার সহযোগিতা করতে হবে। দলের ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি।

এসময় দলীয় নেতাকর্মীরাসহ বিএনপি সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে দাপুটে জয়ে বেসরকারিভাবে সদ্য নির্বাচিত হন ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
বিস্ময়কর তথ্য হলো, এই আসনের মোট ১৫৫টি ভোটকেন্দ্রের একটিতেও তিনি পরাজিত হননি; প্রতিটি কেন্দ্রেই তার প্রতীকের পক্ষে সর্বোচ্চ ভোট পড়েছে, যা স্থানীয় রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা। মোট ১ লাখ ৭০ হাজার ৫৮৩ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট সমর্থিত এলডিপি প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী ছাতা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট। ফলে ১ লাখ ১৫ হাজার ৮৫০ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন জালাল উদ্দিন।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।