ইরানের রাজধানী তেহরানে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢল নেমেছে। রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে শুরু হওয়া শোক র্যালিটি প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে তাই শেষ হতে সময় লাগতে পারে ১০ থেকে ১২ ঘণ্টা ।
ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি বলছে, খামেনির জানাজার শোভাযাত্রায় লাখো মানুষ রাজধানী তেহরানের রাজপথে নেমেছেন। ইরানি কর্মকর্তাদের দাবি, এটি দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম।

সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে র্যালিটি শুরু হয়। এর আগে দুই দিন সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়েছিল।

শোভাযাত্রাটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেইন স্কয়ার, এনকেলাব স্ট্রিট, এনকেলাব স্কয়ার, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার হয়ে মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহিদ লাশগারি মহাসড়ক পর্যন্ত যাবে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।