সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল: নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল: নেতানিয়াহু
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৬, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মাঝেমধ্যে মতপার্থক্য দেখা দিলেও কৌশলগত লক্ষ্য ও পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একে অপরের ঘনিষ্ঠ মিত্র।

 রোববার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক চমৎকার। প্রায় সব গুরুত্বপূর্ণ ইস্যুতেও তাদের অবস্থান এক।

৯৯ শতাংশ ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি এক। তবে প্রতিটি পরিবার কিংবা ঘনিষ্ঠ বন্ধুত্বের মতোই কখনও কখনও মতবিরোধ হয়। সেসব বিষয় আমরা খোলামেলাভাবে আলোচনা করি, বলেও জানান নেতানিয়াহু।

তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে উভয় দেশ একই উদ্দেশ্য সামনে রেখে কাজ করছে। আমরা চাই ইরান তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করুক। সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয়া হোক এবং পারমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণের সব স্থাপনা ভেঙে ফেলা হোক।

নেতানিয়াহুর দাবি, লেবাননের সাধারণ মানুষ হিজবুল্লাহ'র প্রভাব থেকে মুক্ত হতে চায়। লেবানন নিজেদের হিজবুল্লাহ সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে চায়।

সাক্ষাৎকারে পশ্চিমা দেশগুলোতে ইসরায়েলবিরোধী আন্দোলনের প্রসঙ্গও তোলেন নেতানিয়াহু। বলেন, যারা ইসরায়েলকে ঘৃণা করে, শেষ পর্যন্ত তারা আমেরিকাকেও ঘৃণা করে। বিক্ষোভে তারা যেমন ইসরায়েলের পতাকা পোড়ায়, তেমনি অনেক ক্ষেত্রেই তার পাশেই আমেরিকার পতাকাও পোড়াতে দেখা যায়।

ফক্স নিউজকে তিনি বলেন, ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জানাজার প্রসঙ্গও টানেন। নেতানিয়াহুর দাবি, সেখানে শুধু আমেরিকার মৃত্যু নয়, ট্রাম্পকে হত্যা করো এবং ট্রাম্পের মৃত্যু হোক, এ ধরনের স্লোগানও দেয়া হয়েছে।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।