সরকার পর্যটনকে শুধু অর্থনৈতিক খাত হিসেবে নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
রোববার (১৭মে) রাজধানীর বনানীতে Tour Operators Association of Bangladesh (TOAB) আয়োজিত “TOAB International Tourism Award 2026” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান প্রতিমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের ১,৪৯৮টি পর্যটন আকর্ষণ কেন্দ্রগুলোর উন্নয়ন ও প্রচারে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
তিনি আরও জানান, এই পরিকল্পনায় ইকো-ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ধর্মীয় পর্যটন এবং সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক পর্যটনকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী TOAB-এর পক্ষ থেকে পর্যটন খাতের উন্নয়নে নীতিগত সংশোধনের প্রস্তাব আহ্বান করেন এবং বলেন, বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ হলেও সরকার ভবিষ্যতে এ হার ৮–৯ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

এসময় তিনি পর্যটন অবকাঠামো উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) ভিত্তিক বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে “TITA 2026”-এ পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা পদক প্রদান করেন প্রতিমন্ত্রী।
উপমা/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।