মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ইরান যুদ্ধের সম্ভাব্য আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি ও ভূরাজনীতিতে এর বহুমাত্রিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসিরের সভাপতিত্বে এবং নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের আয়োজনে এই সেমিনারে দেশের শীর্ষ ভূরাজনৈতিক বিশ্লেষক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নিরাপত্তা বিশেষকরা অংশগ্র নেন।

সেমিনারের বক্তারা উল্লেখ করেন, ইরানকে কেন্দ্র করে যেকোনো বড় সংঘাত মধ্যপ্রাচ্যের সীমায় আবদ্ধ থাকবে না। বরং এটি বিশ্বব্যাপী জ্বালানি মূল্যের শূণ্যতা বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় মন্দার কারণ হতে পারে।

মুক্ত আলোচনায় বক্তারা বাংলাদেশের করণীয় সম্পর্কে বেশ কিছু নির্দিষ্ট সুপারিশ তুলে ধরেন:
· জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা: অপরিশোধিত তেল ও গ্যাসের বিকল্প উৎস এবং জরুরি মজুদ তৈরি।
· প্রবাসী শ্রমিকদের সুরক্ষা: মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার।
· নতুন বাজার অনুসন্ধান: তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি পণ্যের জন্য মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প বাজার সৃষ্টি।
উপমা/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।