রবিবার, ০৭ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

তীব্র সমালোচনার মুখে স্টেডিয়ামে পানির বোতল নেয়ার অনুমতি দিল ফিফা

তীব্র সমালোচনার মুখে স্টেডিয়ামে পানির বোতল নেয়ার অনুমতি দিল ফিফা
তীব্র সমালোচনার মুখে স্টেডিয়ামে পানির বোতল নেয়ার অনুমতি দিল ফিফা
সর্বশেষ উপলব্ধ: জুন ০৬, ২০২৬ ০২:২৫ অপরাহ্ন

তীব্র সমালোচনার মুখে ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলোতে দর্শকদের স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি দেয়ার কথা জানিয়েছে ফিফা। আপাতত যুক্তরাষ্ট্র কানাডার ভেন্যুগুলোর জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। তবে মেক্সিকোর বিষয়ে এখনো কিছু স্পষ্ট করেনি সংস্থাটি। প্রতিবেদন দ্য অ্যাথলেটিকের।

শুক্রবার ( জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ফিফা নতুন এই নীতিমালার ঘোষণা দিয়েছে। বিষয়ে সংস্থাটির ২০২৬ বিশ্বকাপের প্রধান পরিচালনা কর্মকর্তা হাইমো শিরগি জানান, যুক্তরাষ্ট্র কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের যেকোনো ম্যাচে সব সমর্থক একটি করে নরম প্লাস্টিকের, ৫৯০ মিলি ধারণক্ষমতাসম্পন্ন, ফ্যাক্টরি-সিলড ওয়ানটাইম পানির বোতল সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন।

তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শক্ত বা পুনরায় ব্যবহার করা যায় এমন বোতল নেয়ার নিষেধাজ্ঞা বহাল থাকবে।

মহিউদ্দিন/মি.

 5
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।