ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রায় ঘোষণার তারিখ রোববার (৭ জুন) নির্ধারণ করা হয়েছে।
গেল বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ের জন্য এ দিন ধার্য করেন।
দেশের ইতিহাসে প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ ৪ দিনে শেষ হওয়ার রেকর্ড হলো। আলোচিত এ মামলায় ১৮ জনের মধ্যে সাক্ষ্য দিয়েছেন ১৬ জন।

বিচার চলাকালীন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন করে, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায়সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আসামি সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।