বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীইসরায়েলে ক্ষমতার পালাবদল অনিশ্চিত, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহুতুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধারচার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহারসরকার পরিবর্তনে সহিংস আন্দোলনে জড়িতদের চাকরি দেবে না যোগী সরকারব্যালন ডি’অরের সেরা মৌসুমের ভোটে মেসিকে হারালেন রোনালদোপুলিশের টহল গাড়ির সামনে যুবলীগের মিছিল, তদন্তের নির্দেশ ডিআইজিরঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছেমিরপুর ১০-এ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধঠাকুরগাঁও-১ উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসিমানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মিরপুর ১০-এ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

মিরপুর ১০-এ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
মিরপুর ১০-এ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৯, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক এ বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট থানার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।