বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীইসরায়েলে ক্ষমতার পালাবদল অনিশ্চিত, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহুতুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধারচার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহারসরকার পরিবর্তনে সহিংস আন্দোলনে জড়িতদের চাকরি দেবে না যোগী সরকারব্যালন ডি’অরের সেরা মৌসুমের ভোটে মেসিকে হারালেন রোনালদোপুলিশের টহল গাড়ির সামনে যুবলীগের মিছিল, তদন্তের নির্দেশ ডিআইজিরঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছেমিরপুর ১০-এ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধঠাকুরগাঁও-১ উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসিমানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

সরকার পরিবর্তনে সহিংস আন্দোলনে জড়িতদের চাকরি দেবে না যোগী সরকার

দেবে না যোগী সরকার
সরকার পরিবর্তনে সহিংস আন্দোলনে জড়িতদের চাকরি দেবে না যোগী সরকার
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৯, ২০২৬ ০১:০৭ অপরাহ্ন

ভারতের উত্তরপ্রদেশে সহিংস উপায়ে সরকার পরিবর্তনের আন্দোলনে জড়িত ব্যক্তিদের সরকারি চাকরিতে নিয়োগ না দেয়ার নীতিমালা জারি করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। নতুন নির্দেশিকায় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চরিত্র যাচাইয়ের নিয়ম কঠোর করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সহিংস উপায়ে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করা সংগঠনের সদস্যরা সরকারি চাকরিতে অযোগ্য বিবেচিত হতে পারেন। তবে শুধু রাজনৈতিক আদর্শ, এফআইআর বা তদন্ত চলমান থাকার কারণে কাউকে অযোগ্য ঘোষণা করা যাবে না।

নতুন নীতিমালার সমালোচনা করেছে বিরোধী সমাজবাদী পার্টি ও কংগ্রেস। তাদের দাবি, এ নির্দেশনা প্রতিবাদ করার সাংবিধানিক অধিকারের ওপর প্রভাব ফেলতে পারে।

সরকারের ভাষ্য, নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ করতে এবং চরিত্র যাচাইয়ের নিয়ম স্পষ্ট করতেই এ উদ্যোগ। নির্দেশনা অনুযায়ী, পুলিশ ও স্থানীয় গোয়েন্দা ইউনিটকে ৩০ দিনের মধ্যে যাচাই প্রতিবেদন দিতে হবে। যাচাইয়ে অযোগ্যতা বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।