সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও যাবে পুলিশ: আইজিপিসব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল নির্মাণের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ৯ মাসে মাদ্রাসায় যৌন নির্যাতনের শিকার ১০৯ শিশু: জেএমবিএফচার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় কাতারে প্রতিবাদ সভাব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, ফল প্রত্যাখ্যান ফ্লাভিওরনেতানিয়াহুর ইরানে হামলার পরিকল্পনায় আপত্তি সেনাপ্রধানেরনিকি মিনাজের নিতম্বের প্রশংসায় ট্রাম্প, বললেন ‘এমন সুন্দর আগে দেখিনি’আদালতে যাওয়ার পথে রাহুল গান্ধীর গাড়িবহরে দুর্ঘটনানির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদোপুলিশের ওপর হামলার ঘটনায় গোপালগঞ্জে মামলা, গ্রেপ্তার ৭বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজজাপান সফরে বাংলাদেশের প্রত্যাশা কতটা পূরণ হবে!

এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে নতুন দর ঘোষণা

এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে নতুন দর ঘোষণা
এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে নতুন দর ঘোষণা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০২, ২০২৬ ০৫:২৭ অপরাহ্ন

সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) এক ঘোষণায় নতুন দাম নির্ধারণ করে বিইআরসি। নির্ধারিত দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২৫ কেজির দাম ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম, আমদানি ব্যয়, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে বিইআরসি।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !