শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহমানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ খেল কুকুর; আটক ৪

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ খেল কুকুর; আটক ৪
কিশোরীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ খেল কুকুর; আটক ৪
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ০৩:৩০ অপরাহ্ন

ভারতের দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। পরে মরদেহ একটি খোলা মাঠে ফেলে রাখা হয়। কয়েক দিন পর মরদেহ উদ্ধারের সময় এর কিছু অংশ কুকুরে খেয়ে ফেলেছে বলে জানিয়েছে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৩ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম দিল্লির স্বরূপ নগরের কুশাক রোড এলাকা থেকে পচে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্তে আশপাশের ৫০টির বেশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। এতে সন্দেহজনক একটি টেম্পোর গতিবিধি শনাক্ত হয়।

পরে টেম্পোর চালককে জিজ্ঞাসাবাদ করে তিন কিশোরসহ চারজনকে আটক করা হয়। পুলিশের দাবি, ঘটনার সময় কিশোরী ও অভিযুক্তরা টেম্পোতে ছিলেন। এ ঘটনায় দুটি ছুরি, পোশাক ও টেম্পো উদ্ধার করা হয়েছে।

আটকদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক। অন্য তিনজনের বয়স ১৬ ও ১৭ বছর। ভারতীয় ন্যায় সংহিতা ও পকসো আইনে মামলা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং প্রত্যেকের ভূমিকা নিশ্চিত করতে তদন্ত চলছে।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।