বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. সাহেদ শাহারিয়া রিয়ন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শাহরিয়ার ইসলাম।
গত ১৬ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে সজিব হোসেন, শাকিল হোসেন, জিহাদুল ইসলাম নাঈম, পারভেজ মোশারফ, সৌরভ মণ্ডলসহ ১০ জন সহ-সভাপতি এবং মো. গোলাম মুস্তোবাসহ ১৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাজেদুল ইসলাম।
এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। নতুন কমিটি যশোর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ববি প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।