শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহমানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

হতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমির

হতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমির
হতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমির
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন

বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের দাবি মেনে নেয়ার চেষ্টা করা উচিত। হতাশ হয়েমাথা গরমনা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুরমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী প্রথম দফার লং মার্চ সফল হওয়ার পর অনেকের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। গত দুই দিন ধরে রাজধানীতে এর কিছু লক্ষণও দেখা যাচ্ছে। তিনি বলেন, বর্তমানে আট দফা দাবি রয়েছে, যা প্রয়োজনে নয় বা ১০ দফায় পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, দাবি এক দফায় পরিণত হলে পরিস্থিতি কঠিন হতে পারে। তাই সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেয়া উচিত। দাবি মেনে না নিলে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে আন্দোলন থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির দাবি করেন, ১১ দলীয় জোটের সঙ্গে দেশের ১৮ কোটি মানুষের সমর্থন রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

 যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।