পরিবারের সদস্য বা নিকটাত্মীয়ের বাইরে স্বেচ্ছায় দান করা কিডনি প্রতিস্থাপনের সুযোগ চালু হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
তিনি বলেন, ইমোশনাল ডোনারের ক্ষেত্রে আইনগত ও চিকিৎসাগত বিষয় যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে। হাসপাতালের বিশেষ টিম ডোনারের তথ্য ও অন্যান্য জটিলতা যাচাই করবে। কোনো অবস্থাতেই কিডনি দানের বিনিময়ে অর্থ লেনদেন করা যাবে না।
উপাচার্য জানান, দীর্ঘদিন জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম বন্ধ ছিল। এখন থেকে নিয়মিত এ সেবা দেয়া হবে। বিএমইউতে এ পর্যন্ত ছয়টি কিডনি সফলভাবে প্রতিস্থাপন হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।