বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলেখেলা’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর প্রভাব পড়েছে শিক্ষার্থী ও পুরো জাতির ওপর।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, বিভিন্ন সময়ে ক্ষমতাশালী ব্যক্তিদের ফোনে শিক্ষার্থীদের পাস করিয়ে দেয়ার জন্য চাপ দেয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের শিক্ষাব্যবস্থার মান নষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তি ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।