বাজারে আসার কয়েক দিনের মধ্যেই স্ক্রিনে ত্রুটি ও ফাটলের অভিযোগ উঠেছে অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন আইফোন ডুও নিয়ে। ব্যবহারকারীদের প্রকাশ করা ছবিতে ফোনের ডিসপ্লেতে রেখা ও মাঝের ভাঁজ বরাবর ফাটল দেখা গেছে। কেউ কেউ ফোন খোলার সময় অস্বাভাবিক শব্দ হওয়ার কথাও জানিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল অল্পসংখ্যক ফোনের ভেতরের ডিসপ্লেতে সমস্যা দেখা দেয়ার বিষয়টি স্বীকার করেছে। যেসব ফোনে ত্রুটি রয়েছে, সেগুলো বদলে নিতে ব্যবহারকারীদের অ্যাপলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
যুক্তরাজ্যে ফোনটির প্রাথমিক দাম ১ হাজার ৯৯৯ পাউন্ড। ফোনটিতে রয়েছে ৭ দশমিক ৬ ইঞ্চির ভাঁজযোগ্য ডিসপ্লে। ডিসপ্লের মাঝখানে থাকা কবজাটি ফোনটির গুরুত্বপূর্ণ অংশ। ভাঁজযোগ্য ফোনে এ ধরনের অংশে ত্রুটি দেখা দেয়ার নজির রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর পণ্যেও।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।