মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোন ডুওর স্ক্রিনে ফাটল, ত্রুটিপূর্ণ ফোন বদলে দেবে অ্যাপলবাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে: মার্কিন অর্থমন্ত্রীসাবেক মিস সুইজারল্যান্ডের ধর্ষণের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধেহামলা বন্ধের শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব!প্রথমবার ব্যালন ডি’অর জিতে ইতিহাসের পাতায় হ্যারি কেইন নতুন কুঁড়ি স্পোর্টস প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিতসিরাজগঞ্জে গরু চুরির হিড়িক, দুই মাসে অর্ধশতাধিক গরু উধাওকঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নতুন চালান৯ মাস পর খুলছে সেন্ট মার্টিন, মানতে হবে ১২টি বিধিনিষেধ

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নতুন চালান

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নতুন চালান
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নতুন চালান
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৭, ২০২৬ ১২:১৪ অপরাহ্ন

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের তৃতীয় চালানের পারমাণবিক জ্বালানি নিয়ে তিনটি বিশেষ লরি পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায় পৌঁছেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টা ৪৬ মিনিটে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় লরিগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর আগে সোমবার সকাল ৮টা ১৪ মিনিটে ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে রাশিয়ার একটি বিশেষ কার্গো বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, জ্বালানিবাহী গাড়িবহরের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট দায়িত্ব পালন করে। এ সময় নিরাপত্তার স্বার্থে পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।

নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।