২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে পাবনা সদর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে মিছিলটি শহরের চাপা মসজিদ এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, পৌর আমির মাওলানা আব্দুল লতিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম এবং ছাত্রশিবিরের শহর সভাপতি শাহেদ ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তারা রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে বিচারহীনতার অবসান, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নিহতদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
নজরুল ইসলাম বাঁধন
পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।