বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা২০২৯ সালের মধ্যে ৩ নতুন ভাসমান এলএনজি টার্মিনাল করবে সরকার: জ্বালানি মন্ত্রীচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারিদুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসএনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম ইসিররাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন দাখিলে ইসিতে ১১ দলীয় জোটকর্নেল অলির পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমারাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলঅস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন আনোয়ার ইব্রাহিমকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০হরমুজে জাহাজ চলাচল তলানিতে, নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পেরকলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়াপেসারদের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, নিয়ন্ত্রণে বাংলাদেশজুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড

অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয় : অপু বিশ্বাস

অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয় : অপু বিশ্বাস
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩০, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ ক্যারিয়ারে নিজের সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে রাজত্ব করছেন দীর্ঘদিন ধরে। রূপালী পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। মাঝে মাঝেই নতুন নতুন রূপ ও গ্ল্যামারাস লুকে ভক্তদের চমকে দেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ রাজকীয় ও আকর্ষণীয় ছবি শেয়ার করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অপু বিশ্বাস। সোনালী রঙের মেটালিক শাড়ির সাথে ঐতিহ্যবাহী অলঙ্কারের নিখুঁত মেলবন্ধনে তোলা ছবিগুলোতে তাকে দেখা গেছে যেন কোনো রাজকুমারী রূপে।
ছবিগুলোতে নিজেকে জাঁকজমকপূর্ণ লুকে উপস্থাপন করে অপু বিশ্বাস তার পেছনের কারিগরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে স্টাইলিস্টের প্রশংসা করে তিনি লেখেন, ‘আজকের এই লুকের প্রতিটি সূক্ষ্ম ছোঁয়া, প্রতিটি ডিটেইল আর প্রতিটি সৌন্দর্যের পেছনে রয়েছে আমার অসাধারণ স্টাইলিস্ট মাহফুজ কাদরীর নিবেদন, রুচি আর শিল্পীসত্তা।’
নিজের এই রূপান্তরের অনুভূতি জানাতে গিয়ে আবেগপ্লুত ঢালিউডের এই কুইন। রূপালী পর্দার গণ্ডি পেরিয়ে আয়নায় নিজেকে ভিন্নভাবে দেখে তিনি ক্যাপশনে যোগ করেন, ‘আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নতুন করে আবিষ্কার করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সৌন্দর্য যখন সঠিক হাতে ধরা দেয়, তখন সেটাই হয়ে ওঠে শিল্প।’
ছবিগুলোতে অপু বিশ্বাসের পোজ, চোখের চাহনি এবং আভিজাত্যের ছোঁয়া ভক্ত-অনুরাগীদের দারুণভাবে আকৃষ্ট করেছে। কমেন্ট বক্সে ঢালিউড তারকার রূপ ও নান্দনিক রুচির ভূয়সী প্রশংসা করছেন নেটনাগরিকরা।

 69
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।