বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
শাহজালালে বিপুল সিগারেট-মদ ও নিষিদ্ধ ক্রিম জব্দদুই দিনের সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রীনারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’, চলবে ১৪ রুটেরাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশিসারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণদেশে সারের ঘাটতি নেই, সংকটের কথা পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রীদুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের যোগদান, বুধবার থেকে অফিসরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্টপিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মোবাশ্বের মোনেমকেল্লা বাবার মাজারের দানবাক্সে রেকর্ড ১ কোটি ৩ লাখ টাকানোবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষআল-কায়েদা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক বক্তব্যের সপক্ষে তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রীজনকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীরআটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন মাহদীসহ ৩ জন ৫০ শতাংশ শুল্কের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা কানাডারবাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গঠনমূলক ও ইতিবাচক করতে চায় ভারত‘যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারিবাইদোয়া দখল নিয়ে সোমালিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহীদের তীব্র সংঘর্ষইমরান খানকে হাসপাতালে নেয়ার আদেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টেরতারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে: সাবেক ভারতীয় কূটনীতিকইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্পহরমুজ উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দামভারতীয় সেনাপ্রধান হলেন নেপালের ‘জেনারেল’বড় জয়ের পরও থাকছে না বোনাস দেয়ার রেওয়াজবিয়ের গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পূজা চেরিনারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে পিংক বাসরাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪৮৮মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রীবগুড়ায় নারীদের জন্য পিংক বাস চালুচা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী

বিতর্কিত মন্তব্যে বিক্ষোভের মুখে কঙ্গনা

বিতর্কিত মন্তব্যে বিক্ষোভের মুখে কঙ্গনা
বিতর্কিত মন্তব্যে বিক্ষোভের মুখে কঙ্গনা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩০, ২০২৬ ০৬:৪৩ অপরাহ্ন

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের এক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ভারতে। যন্তর-মন্তরের আন্দোলন এবং সেখানে অংশ নেওয়া নারীদের নিয়ে করা তার বক্তব্যের প্রতিবাদে উত্তরপ্রদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কংগ্রেসের মহিলা শাখা। একই সঙ্গে কঙ্গনার নিঃশর্ত ক্ষমা দাবি করেছেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার লখনউয়ের মল অ্যাভিনিউ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে কঙ্গনার কুশপুতুল দাহ করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ। অভিনেত্রীর মন্তব্য শুধু আন্দোলনকারী নারীদের নয়। দেশের সব নারীর মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করেছে।

বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়। কুশপুতুলে আগুন দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে। পরে পোড়া কুশপুতুল সরিয়ে নেওয়ার সময় এক নারী বিক্ষোভকারী এক পুলিশ কর্মকর্তার পিছু নেন। সেই দৃশ্যও নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।

প্রতিবাদকারীরা বলেন। নিজেদের অধিকার আদায়ে আন্দোলনরত নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্দোলনে অংশ নেওয়া নারীদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা তাদের সম্মানহানির শামিল।

সমাবেশে কংগ্রেসের নারী নেত্রীরা অভিযোগ করেন। নারীর ক্ষমতায়ন ও সংরক্ষণের কথা বললেও নারীর মর্যাদা রক্ষার ক্ষেত্রে বিজেপি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। কঙ্গনার বক্তব্যের পর দলটির শীর্ষ নেতৃত্বের নীরবতাও প্রশ্নের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন তারা।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন। কঙ্গনা রানাউত প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচিতে উত্তরপ্রদেশ কংগ্রেসের মহিলা শাখার নেত্রীদের পাশাপাশি বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 108
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।