বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চার শিক্ষার্থী স্থানীয় কয়েকজন বখাটের হামলার শিকার হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে বরিশালের রূপাতলী আবাসিক এলাকার দিঘিরপাড় মোড়ে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সাদিক, রাব্বি, মেহেদী হাসান ও রিয়াদ।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী। ইমিডিয়েট সিনিয়রদের ডাকে সাড়া দিয়ে কাঁঠালতলার দিকে যাওয়ার পথে স্থানীয় কয়েকজন তাদের ওপর হামলা চালায়। ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য রাত ৯টার দিকে সিনিয়ররা তাদের ডেকেছিলেন বলে জানান তারা।
পরে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। এ সময় একজন অভিযুক্তকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ। হামলার সময় তাদের একজনের কাছ থেকে এক হাজার টাকা ও একটি এটিএম কার্ড নিয়ে নেয়া হয়েছে। আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মাহি, কাউসার, হাসান ও হাসিবসহ ১০ থেকে ১২ জন হামলায় জড়িত ছিলেন বলে জানা গেছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এ ঘটনায় বিচার কার্যক্রম চলছিল। তবে প্রক্টর মেহেদী হাসান সোহাগ ও গণিত বিভাগের চেয়ারম্যান বিজন কৃষ্ণ সাহার বক্তব্যের জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
ববি প্রতিনিধি,
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।