সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

শুরুতেই হাসানের আঘাতে চাপে অস্ট্রেলিয়া

শুরুতেই হাসানের আঘাতে চাপে অস্ট্রেলিয়া
শুরুতেই হাসানের আঘাতে চাপে অস্ট্রেলিয়া
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৫, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ন

ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভাঙলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। জেক ওয়েদারাল্ডকে মাত্র ৩ বলের মাথায় বোল্ড করে স্বাগতিকদের শুরুতেই চাপে ফেলে দেন তিনি। ব্যাটে লেগে বল স্টাম্পে আঘাত করায় ৪ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসেও হাসানের বলে ২৩ রানে আউট হয়েছিলেন ওয়েদারাল্ড।

এদিকে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ প্রথম ঘণ্টায় হাসান ও তাইজুল ইসলামের উইকেট হারায়। তবে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে লিড আরও বড় করে বাংলাদেশ। লাঞ্চের আগে ১১৭ বলে ৫ চার দিয়ে ক্যারিয়ারের ১২তম টেস্ট ফিফটি পূর্ণ করেন মিরাজ। পরে ১৫৪ বলে ৬৫ রানের ইনিংস খেলে হ্যাজলউডের বলে অ্যালেক ক্যারির হাতে ক্যাচ দেন তিনি।

তাসকিনের ব্যাটে বাউন্ডারিতে বাংলাদেশের রান ৪০০ ছাড়ায় এবং লিডও দুইশ পেরিয়ে যায়। প্রথম সেশনের শেষে ৮ উইকেটে ৪১৭ রান করে বাংলাদেশ। পরে ইবাদত হোসেনকে ৭ রানে আউট করে নিজের ষষ্ঠ উইকেট নেন হ্যাজলউড। বাংলাদেশের শেষ চার উইকেটই শিকার করেন এই অজি পেসার।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।