শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫

 মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫
মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৫, ২০২৬ ০১:২৮ অপরাহ্ন

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে মাদ্রাসার পাশের একটি বসতঘরের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ ইমন সরদারের বসতঘরের সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থী আবিদা, জান্নাত, মিনহা, মাইমুনাসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্ফোরণের কারণ এবং সেখানে কী ধরনের বস্তু থেকে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বসতঘরের মালিক ইমন সরদার বলেন, তার ঘরের সামনে কীভাবে বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না। মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, হঠাৎ বিস্ফোরণের ঘটনায় প্রায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 5
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।