সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রযুক্তি-গবেষণায় বদলাবে স্বাস্থ্য খাত: জুবাইদা রহমানস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠকদেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীরশেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর, গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যুদুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদ, বিদেশে অর্থ পাচারের অভিযোগডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, আরও ১০০টিকে নোটিশবরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হলেন ২৩ শিক্ষকঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে নাসীরুদ্দীন, মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার আসিফ মাহমুদেরস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী শাহে আলমভারতীয় সীমান্তে অগ্রসর হচ্ছে চীনা সেনারা, স্যাটেলাইট চিত্রে নতুন তথ্যমহাবিপর্যয় এলে সবচেয়ে নিরাপদ থাকতে পারে যে দেশসৌদির সামরিক ঘাঁটি লক্ষ্য করে হুতিদের বড় হামলাএবার চাঁদও ‘দখল’ করতে চান ট্রাম্প?বিন লাদেনের হামলার সম্ভাব্য তালিকায় ছিল ভারতওসৌদি আরবে হুতির প্রজেক্টাইল হামলা, মসজিদসহ ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবনবারবিকিউ নিয়ে ভাড়াটিয়ার সঙ্গে বিরোধ, কানাডায় ভারতীয় বংশোদ্ভূত নারী গ্রেপ্তারআল-আকসায় ঢুকল প্রায় ৫০০ ইসরায়েলি বসতি স্থাপনকারীইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১৪০সৌদি আরবের সঙ্গে কোনো যুদ্ধে নেই ইরান: পেজেশকিয়ান২০ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের পথে আলান রিচসন-ক্যাথরিনজয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি হেলাল, সম্পাদক শিপলুহিমাগারে আলুর দামে ধস, লোকসানের ভয়ে আলু তুলছেন না কৃষকডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ‘টেস্টার মোবারক’ গ্রেপ্তারজুয়ায় সর্বস্বান্ত, দুধ দিয়ে গোসল করে শপথ যুবকেরসংসদীয় কমিটির সভাপতি হওয়ায় বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনাশেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দদিনাজপুরে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন যুবকের মৃত্যুরায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিয়ে হাইকোর্টের কড়া বার্তাজোর করে নেয়া পদত্যাগে নেই আইনি বৈধতা: হাইকোর্টআ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজজিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রামে এরশাদ: প্রসিকিউটর

পোল্যান্ডে সোশ্যাল মিডিয়া ব্যবহারে জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ দূতাবাস

পোল্যান্ডে সোশ্যাল মিডিয়া ব্যবহারে জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ দূতাবাস
পোল্যান্ডে সোশ্যাল মিডিয়া ব্যবহারে জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ দূতাবাস
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৫, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন

পোল্যান্ডে অবস্থানরত সব বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপের দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 

শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে দূতাবাসের পেজে দেয়া এক পোস্টে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। একইসঙ্গে এমন কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড বা প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক, আপত্তিকর বা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধি-বিধানের পরিপন্থি হতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হতে পারে।

পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নির্দেশনাগুলো হলো-

১) পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলুন।

২) কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশ বা প্রচারের আগে তার সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করুন।

৩) অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী বা উসকানিমূলক বক্তব্য, কনটেন্ট বা কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।

৪) অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল, সংযত ও আইনসম্মত আচরণ করুন।

৫) ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে যেন বাংলাদেশি কমিউনিটির সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন থাকুন।

৬) পোল্যান্ডে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন ও নির্দেশনা অনুসরণ করুন।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।