বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তির ১৯ বছর আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তির ১৯ বছর আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তির ১৯ বছর আজ
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ওয়ান-ইলেভেন সরকারের আমলে দায়ের করা মামলায় ৫৫৪ দিন কারাবরণের পর ২০০৮ সালের এই দিনে জামিনে মুক্তি পান তিনি।

এর আগে ২০০৭ সালের ৭ মার্চ কোনো মামলা বা জিডি ছাড়াই জরুরি বিধিমালার আওতায় যৌথবাহিনী তারেক রহমানকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে একে একে ১২টি মামলা দায়ের করা হয়।

এসব মামলায় রিমান্ডের নামে তাঁর ওপর নির্যাতন চালানো হয় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সব মামলায় জামিন নিয়ে উচ্চ আদালতের নির্দেশে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।