বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা
কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতের মধ্যে কুয়েতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব হামলা প্রতিহত করতে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইরানি গণমাধ্যমের দাবি, কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আলী আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা কমান্ডারের আবাসস্থল লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।

কুয়েতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, হামলাগুলোকেশত্রুতামূলকহিসেবে দেখা হচ্ছে এবং সেগুলো মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

এর আগে ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা শুরু করে তেহরান। ইরান জানিয়েছে, কুয়েতে তাদের লক্ষ্য সাধারণ মানুষ নয়, বরং দেশটিতে থাকা মার্কিন সামরিক বাহিনী।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।