রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেসবুকের ফ্রি ব্যাজ পেতে মানতে হবে যেসব শর্তমণ্ডপ ভেঙে পড়ার আতঙ্কে কলকাতার পূজায় পদদলিত বহু মানুষবাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতিজেসিআই বাংলাদেশের টিওওয়াইপি পুরস্কার পেলেন ১০ তরুণ-তরুণীদুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধানডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ২ হাজার ৮৮বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে ২৩০০ নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়িসিভিতে মিথ্যা তথ্যের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদনপরিবেশবান্ধব নির্মাণ খাতে বাংলাদেশকে ২০ মিলিয়ন ইউরো দেবে জার্মানি ও ইইউসশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার প্রত্যয় প্রধানমন্ত্রীরহরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে আগুনহুতি হামলার মুখে সৌদির পাশে মিশর, সব ধরনের সহায়তা দেয়ার ঘোষণাফ্রান্সে দাঙ্গা-লুটপাট, গ্রেপ্তার ১২০০ ছাড়াল; ধসে পড়ল ঐতিহাসিক ভবনভারতে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২, আহত ২৯২০২৯ সালে আবুধাবিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনসৌদিকে মোকাবিলায় হুতিদের সাবমেরিনে অস্ত্র দিচ্ছে ইরানঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনোদুর্গাপূজা ঘিরে পঞ্চগড়ে এসআরবির বিশেষ নিরাপত্তাপাবনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র মহিলাদের মাঝে শাড়ি বিতরণ৬৬৬ কোটি টাকা করের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল

সিভিতে মিথ্যা তথ্যের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

সিভিতে মিথ্যা তথ্যের অভিযোগে সায়মা পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
সিভিতে মিথ্যা তথ্যের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৮, ২০২৬ ০৬:৪০ অপরাহ্ন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে সিভিতে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ অক্টোবর) ব্রিফিংয়ে দুদকের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদকের অভিযোগ, ২০২৩ সালে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে আবেদন করার সময় সায়মা ওয়াজেদ সিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) শিক্ষকতা ও শিক্ষা ম্যানুয়েল পর্যালোচনায় অংশ নেয়ার তথ্য দেন। পাশাপাশি সেখানে ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন, যা মিথ্যা ও বানোয়াট বলে অভিযোগ করেছে সংস্থাটি।

এ অভিযোগে ২০২৫ সালের ২০ মার্চ তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত শেষে এবার আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয়া হলো। মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এর আগে, ২০১৭ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন নিযুক্ত হন সায়মা ওয়াজেদ। ওই অভিজ্ঞতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও শিক্ষা ম্যানুয়েল পর্যালোচনার কাজের কথা তিনি সিভিতে উল্লেখ করেছিলেন বলে দুদকের এজাহারে বলা হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !