পঞ্চগড়ে দুর্গাপূজা উপলক্ষে ২৬৮টি মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। নিরাপত্তা নিশ্চিত করতে সদস্য মোতায়েন, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
১৮ অক্টোবর সকালে পঞ্চগড় কেন্দ্রীয় পূজামণ্ডপে সংবাদকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় এসআরবি-১৩ ও সিপিসি-২। এতে জানানো হয়, ২২ অক্টোবর পর্যন্ত পর্যাপ্ত সদস্য মোতায়েন রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে বাহিনীটি।
দুর্গাপূজা ঘিরে যেকোনো নাশকতা, হামলা, পূজামণ্ডপ ভাঙচুর, চুরি বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহলও বাড়ানো হয়েছে। প্রতিমা বিসর্জনের দিন নেয়া হবে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা।
প্রেস ব্রিফিংয়ে গুজব ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া শেয়ার না করার অনুরোধও জানায় এসআরবি। অনলাইনে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সাইবার মনিটরিং টিম নজরদারি চালাচ্ছে।
এ সময় এসআরবি-১৩-এর রংপুর কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখার কথা জানানো হয়। দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো চেষ্টা সম্পর্কে তথ্য থাকলে তা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-১৩-এর সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আবু রোহানী পারভেজ রনী, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এটিএম তৌহিদুল ইসলাম এবং জেলা পূজা উদ্যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সুরুজ আলী
পঞ্চগড় প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।