২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় সর্বোচ্চ ৫৯৫ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনায় ২৯০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১, রাজশাহীতে ২০০, বরিশালে ১৯৯, চট্টগ্রামে ১৬১, ময়মনসিংহে ৯৩, রংপুরে ৭২ এবং সিলেটে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১২ হাজার ৪০০ জন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।