বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঢাকায় পৌঁছেছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে ট্রানজিট হিসেবে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন ইনফান্তিনো। সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকাকে ট্রানজিট হিসেবে বেছে নেয়া হয়েছে।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও চার সহসভাপতির।
এর আগে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ চলাকালে ইনফান্তিনোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন তাবিথ আউয়াল।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।