হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী দুই ট্যাংকারে আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ট্যাংকার দুটিতে মোট ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে জানিয়েছে সংস্থাটি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, মাইনের আঘাতে একটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং অন্যটিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে জাহাজ দুটির নাম ও তেলের উৎস জানা যায়নি।
আইআরজিসির দাবি, ট্যাংকার দুটি রাডার ও পজিশনিং ব্যবস্থা বন্ধ রেখে ইরানের অনুমোদনহীন রুটে চলছিল। এর একটি যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রণালি পার হওয়ার চেষ্টা করে, অন্যটি অচল হয়ে পড়ে।
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। প্রণালি পার হতে ইরানের অনুমতি ও নির্ধারিত রুট অনুসরণের শর্ত দেয়া হয়েছে। অন্যদিকে, ইরানের তেল রপ্তানিতে নৌ-অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।