শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ফরিদপুর উপজেলায় দরিদ্র মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মুহাম্মাদ আলী আছগার।
এ সময় দরিদ্র ও অসহায় মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়।
প্রধান অতিথি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।
তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।
নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।