বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

হরমুজ নিয়ন্ত্রণের মার্কিন দাবি উড়িয়ে মাইন বসাচ্ছে ইরান

হরমুজ নিয়ন্ত্রণের মার্কিন দাবি উড়িয়ে মাইন বসাচ্ছে ইরান
হরমুজ নিয়ন্ত্রণের মার্কিন দাবি উড়িয়ে মাইন বসাচ্ছে ইরান
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ১২:০৩ অপরাহ্ন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেয়ার মার্কিন দাবি প্রত্যাখ্যান করে নৌপথটির দক্ষিণ অংশে আরও নৌ মাইন বসানোর কথা জানিয়েছে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় সংস্থাটির মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, গত রাতের অভিযানে হরমুজ প্রণালির দক্ষিণ অংশের অবৈধ রুটগুলোতে আরও নৌ মাইন স্থাপন করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখিয়ে প্রকাশিত মানচিত্র ও ছবির সমালোচনা করে জোলফাগারি বলেন, সেন্টকম ‘ফটোশপ ব্যবহার করে প্রণালিটির নাম পরিবর্তন করতে পেরেছে।

ব্যঙ্গ করে তিনি আরও বলেন, এখন থেকে তেলবাহী জাহাজ পারাপারের ক্ষেত্রেও ফটোশপ ব্যবহার করা যেতে পারে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।