ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে নির্বাচনী এলাকার বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবরের ভোট নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে চিঠি পাঠিয়েছে ইসি।
নির্দেশনা অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা, ভোটার, নির্বাচনী কাজে যুক্ত ব্যক্তি এবং ইসির অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ অবস্থান করতে পারবেন না।
এ উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মির্জা ফয়সল আমিন ধানের শীষ, জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।