ভারত ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করলে নয়াদিল্লির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মোদি-পেজেশকিয়ান বৈঠকের পর ভারত ও ইরানের সম্ভাব্য বাণিজ্য চুক্তির গুঞ্জনের মধ্যে এ সতর্কবার্তা দিলেন রুবিও।
এক সাক্ষাৎকারে রুবিও বলেন, কোনো দেশ ইরানকে অর্থ উপার্জন বা সন্ত্রাসবাদে অর্থায়নের সুযোগ করে দিলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করবে।
তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। অর্থনৈতিক চাপের পাশাপাশি প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেয়ার অধিকারও যুক্তরাষ্ট্র সংরক্ষণ করে।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের নতুন কৌশল ওয়াশিংটনের ‘ভিত্তি চূর্ণ’ করে দেবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।