বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সকালের বৃষ্টিতে স্বস্তি ফিরল রাজধানীতেপুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১১ কর্মকর্তার পদে পরিবর্তনব্যয়বহুল ফার্নিচারসহ বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভসোলারের প্রায় সব যন্ত্রপাতি ১ শতাংশ শুল্কে আমদানির সুযোগডেঙ্গু প্রতিরোধে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীরআসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠিএসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরলংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলেরটিসিবির ৫৯ লাখ সুবিধাভোগী বাদ, ভর্তুকি শূন্যে নামানোর পরিকল্পনাঅখিলেশে সাড়া নেই, মায়াবতীর সঙ্গে জোটের পথে ওয়েইসি?সৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষের পথে, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পেরচীন-পাকিস্তানের নতুন সীমান্ত উদ্যোগ, বিপাকে ভারতদুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: জাতিসংঘ মহাসচিবএইচআইভি সংক্রমণে লাগামহীন বৃদ্ধি, ফিজিতে জরুরি অবস্থাঅস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের ভিসায় নতুন নিয়ম, বাদ পরিবারের সুযোগশততম গোল করে মায়ামিকে শিরোপা এনে দিলেন মেসি‘ওই নারী আমার বান্ধবী’, ভাইরাল ভিডিও নিয়ে পাভেলতিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুজয়পুরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২বিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগ জিয়াউল আহসানের বিরুদ্ধে

বিরোধী দলকে নির্বাচন বর্জনে ঠেলে দিচ্ছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বিরোধী দলকে নির্বাচন বর্জনে ঠেলে দিচ্ছে সরকার: মিয়া গোলাম পরওয়ার
বিরোধী দলকে নির্বাচন বর্জনে ঠেলে দিচ্ছে সরকার: মিয়া গোলাম পরওয়ার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ০৮:০২ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে সরকার বিরোধী দলগুলোকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের হস্তক্ষেপের অভিযোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না। পাশাপাশি স্থানীয় সরকারে দলীয়করণের মাধ্যমে বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের লোকজনকে বসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত না করে সব প্রার্থীর জন্য সমান সুযোগ, নিরাপদ পরিবেশ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।