রবিবার, ০১ নভেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

মিরপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৫ মেট্রোস্টেশন

মিরপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৫ মেট্রোস্টেশন
মিরপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৫ মেট্রোস্টেশন
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০১, ২০২৬ ০১:৪৪ অপরাহ্ন

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাকশ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর মেট্রোরেলের পাঁচটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বন্ধ থাকা স্টেশনগুলো হলো—শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী। সকাল থেকেই মিরপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকেরা এসে সড়কে অবস্থান নেন। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪, পল্লবীসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

একপর্যায়ে শ্রমিকদের সরাতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। জবাবে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় একটি পুলিশ বক্সে আগুন দেয়া হয়। মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি পিকআপেও আগুন ধরিয়ে দেয়া হয়।

আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটে। পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় মিরপুর-১০ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে, পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। বিচারপতি শেখ আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে গঠিত বোর্ড দ্রুততম সময়ের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বোর্ড ঘোষণার পর শ্রমিকদের সড়ক ছেড়ে কারখানায় ফেরার আহ্বান জানান তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !